বছরের প্রথম ব্লকবাস্টার সিনেমা 'উড়ি'

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:২৪

দর্শক ও সমালোচকদের ব্যাপক আগ্রহ এবং প্রশংসায় চলতি বছরে মুক্তি পাওয়া 'উড়ি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক' এরই মধ্যে আয় করেছে ১০০ কোটি রুপি। মুক্তির ১০ দিনের মাথায় এর আয় পৌঁছে যায় শত কোটির ঘরে। এই অঙ্কের আয়ই সিনেমাটিকে বলিউডে বছরের প্রথম ব্লকবাস্টার সিনেমার স্থান দিয়েছে।

২০১৬ সালে উড়িতে সন্ত্রাসবাদী হামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী একটি সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে। এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছেন বলিউড সিনেমা ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। বছরের শুরুতে মুক্তি পেয়ে মাত্র ৫ দিনেই বক্স অফিস থেকে আয় করে ৫০ কোটি রুপি। সেই ধারাবাহিকতায় মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটির বক্স অফিস আয় স্পর্শ করলো ১০০ কোটি রুপির ঘর।

‘উড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ভিকি কৌশল। তিনি বলেন, 'সিনামাটি মুক্তির পর দর্শকদের যে পরিমাণ সাড়া পেয়েছি তা অপ্রতিরোধ্য। এটি একটি অদ্ভুত অনুভূতি যে দর্শকরা আমাদের সিনেমাটি খোলা হৃদয় দিয়ে গ্রহণ করেছেন'।

আরও পড়ুন: পীরগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

ভিকি কৌশল ছাড়াও সিনামাটিতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, মহিত রাইনা ও পরেশ রাওয়াল।
 
ইত্তেফাক/জেডএইচডি