ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশকিছু চলচ্চিত্র। এর মধ্যে কয়েকটি দেখা যাবে ছোট পর্দায় প্রথমবার। আজ জেনে নিন ঈদের চতুর্থ দিনের (১৭ মে) নির্বাচিত কয়েকটি ছবির খবর।
অলাতচক্র
চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে হাবিবুর রহমান পরিচালিত ‘অলাত চক্র’। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান।
বিশ্ব প্রেমিক
বৈশাখী টিভিতে ০২টা ২০ মিনিটে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘বিশ্ব প্রেমিক’। অভিনয়ে রুবেল, মৌসুমী, ববি, হুমায়ুন ফরীদি।
প্রেমে পড়েছি
এনটিভিতে দুপুর ২টায় ৩০ মিনিটে শাহাদাত হোসেন লিটন পরিচালিতে ছবি ‘প্রেমে পড়েছি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা, আলীরাজ, বুলবুল আহমেদ, মিসা সওদাগর।
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
এটিএনে দুপুর ২টা ৪৫ মিনিটে থাকছে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। অভিনয়ে শাকিব, জয়া, আরিফিন শুভ, দিতি।
রাজধানী
বৈশাখী টিভিতে রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে সিনেমা ‘রাজধানী’। অভিনয়ে মান্না, সুমনা সোমা, আহমেদ শরীফ, মিশা।
টপ লিডার
দেশ টিভিতে বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘টপ লিডার’। অভিনয়ে শাকিব খান, নেহা।
কিস্তিমাত
দুপুর ০১টা ৩০ মিনিটে আশিকুর রহমান পরিচালিত সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয়ে আরেফিন শুভ, আচল, মিশা সওদাগর।
পুড়ে যায় মন
দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে সিনেমা ‘পুড়ে যায় মন’ পরি মনি-সায়মন।
ইত্তেফাক/বিএএফ/এসজেড

