ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কয়েকদিন ধরে থাকে বিশেষ আয়োজন। এর মধ্যে নাটক-টেলিছবি নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। ঈদের ষষ্ঠ দিন (১৯ মে) কোন চ্যানেলে কী নাটক-টেলিছবি থাকছে তা জেনে নিন।
এটিএন বাংলা
রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে মোসাব্বের হোসেন মুহিদের রচনা ও রুমন রুনির পরিচালনায় নাটক ‘শেষ ভ্রমণ’। অভিনয়ে সজল, মীম মানতাশা।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে মেহেদি রনি পরিচালিত টেলিছবি ‘কঙ্কাল চোর’। অভিনয়ে মোশাররফ করিম, মিলি। বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে মিজানুর রহমান আরিয়ানের টেলিছবি ‘চিরকাল’। অভিনয়ে তৌসিফ মাহবুব ও সাফা কবির। রাত ৭টা ৪০ মিনিটে থাকছে জাকারিয়া সৌখিনের ‘চুম্বক’। অভিনয়ে মুশফিক আর. ফারহান, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মিচকা শয়তান’। অভিনয়ে তৌসিফ মাহবুব ও সাফা কবির।
একুশে টেলিভিশন
রাত ৮টায় রয়েছে ‘বন্ধুত্বের চাপ’। অভিনয়ে শামীম হাসান সরকার, তাসনুভা তিশা। রাত ৯টা ২০ মিনিটে দেখানো হবে টেলিছবি ‘নোভা স্কশিয়া’। অভিনয়ে শাহাদাৎ হোসেন, নাজিয়া হক অর্ষা, জেনি। রাত ১১টা ২০ মিনিটে থাকছে ‘ডেজার্ট’। অভিনয়ে সাঈদ জামান শাওন ও সাফা কবির।
এনটিভি
রাত ৮টায় রয়েছে তুহিন হোসেনের ‘আবার ভালোবাসার সাধ জাগে’। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে মুনতাহা বৃত্তার রচনা ও আলমগীর রুমনের পরিচালনায় ‘পিলো প্রবলেম’। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা। রাত ১১টা ৫ থাকছে দাউদ হোসাইন রনির রচনা ও আরিফ এ আহনাফ পরিচালিত ‘ডার্করুম’। অভিনয়ে ইরেশ যাকের, নাজিয়া হক অর্ষা, মৌসুমী মৌ।
.jpg)
আরটিভি
বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে মানসুর আলম নির্ঝরের ‘সীমিত পরিসরে বিয়ে’। অভিনয়ে শামীম হাসান সরকার, সারিকা সাবাহ। রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে আসাদুর রহমান রুবেলের ‘রক্ত কমল’। অভিনয়ে সিয়াম আহমেদ, শেহতাজ, শায়লা সাবি, ইলোরা গহর। রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে হিমু আকরামের ‘গফুর কাকার তরমুজ’। অভিনয়ে জাহিদ হাসান, সানজিদা প্রীতি, ডা. এজাজ, শামীমা নাজনীন। রাত ১০টায় থাকছে সুমন আনোয়ারের ‘সাদা মানুষ’। অভিনয়ে মোশাররফ করিম, ফারিয়া শাহরিন, শাহেদ আলী। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘বেবি গার্ল’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির।
.jpg)
বৈশাখী টিভি
রাত ৮টা ১০ মিনিটে রয়েছে অনন্য ইমনের ‘প্রথম সন্তান’। অভিনয়ে অবিদ রেহান, মিলন ভট্ট, নরেশ ভূঁইয়া, ইমতু রাতিশ।
দেশ টিভি
রাত ৭টা ৪৫ মিনিটে দেখানো হবে তানিম পারভেজের নাটক ‘ছায়া’। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আদনান ফারুক হিল্লোল, তৌসিফ মাহবুব।
.jpg)
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৬টায় থাকছে জুয়েল এলিনের রচনা ও ফজলুল সেলিমের পরিচালনায় ‘এক টিকিটে দুই ছবি’। অভিনয়ে নিলয় আলমগীর ও সারিকা সাবরিন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে সেতু আরিফের টেলিছবি ‘মনের ভেতর মন’। অভিনয়ে ইয়াশ রোহান, তাসনুভা তিশা। রাত ১০টায় রয়েছে নাভিল আহমেদ অভি পরিচালিত ‘ফ্ল্যাটমেট ২’। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা।
দীপ্ত টিভি
বিকাল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে ওয়াহিদ তারেকের টেলিছবি ‘মিস্টার কে’। অভিনয়ে পার্থ বড়ুয়া, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার, শাহেদ আলী। সন্ধ্যা ৭টায় থাকছে এসএম শাহীন পরিচালিত নাটক ‘আকাশছোঁয়া স্বপ্ন’। অভিনয়ে সজল, তানজিন তিশা। রাত ৮টায় প্রচার হবে রাকেশ বসু পরিচালিত নাটক ‘সম্পর্কের গল্প’। অভিনয়ে এফএস নাঈম, নিশাত প্রিয়ম। রাত ১১টা ১০ মিনিটে রয়েছে মিতুল খানের ‘টোল’। অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল।
নাগরিক টিভি
রাত ৯টায় দেখানো হবে তারিক মুহাম্মদ খানের নাটক ‘দুষ্টু মিষ্টি প্রেম’। অভিনয়ে বিদ্যা সিনহা মিম ও এফএস নাঈম।
ইত্তেফাক/বিএএফ

