ছোটপর্দায় আসছেন রণবীর সিং

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯:২১

ছোট পর্দায় আসতে চলেছে বলিউডের অন্যতম অভিনেতা রণবীর সিং। জানা গিয়েছে আগামী ১৬ অক্টোবর থেকে রাত ৮ টায় দেখা যাবে রণবীর সিং এর কুইজ শো 'দ্য বিগ পিকচার্স'। সপ্তাহের প্রতি শনিবার ও রবিবার কালার্স চ্যানেলে দেখা যাবে রণবীর সিং এর 'বিগ পিকচার্স'। ইতিমধ্যেই শোয়ের প্রোমোও দেখানো শুরু হয়ে গিয়েছে।

Ranveer Singh's new TV show The Big Picture to begin registrations from  July 17 : Bollywood News - Bollywood Hungama

বলিউডের অনেক বড় অভিনেতারাই টেলিভিশনেও কাজ করেছেন। এবার বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় রণবীরকে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে চলেছে। আগামী ১০ অক্টোবর শেষ হয়ে যেতে চলেছে 'ডান্স দিওয়ানে'। যেখানে বিচারকের ভূমিকায় থাকেন মাধুরী দীক্ষিত। সেই শো শেষ হয়ে যাওয়ার পর তারই জায়গায় আসতে চলেছে 'দ্য বিগ পিকচার্স'।

সম্প্রচারিত কালার্স চ্যানেল ইতিমধ্যেই রণবীর সিংহের কুজ শো 'দ্য বিগ পিকচার্স'-র প্রোমো শেয়ার করেছে। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে, 'চিত্‍কার করে বলুন কারণ আর অপেক্ষা করতে হবে না। রণবীর নিয়ে আসছেন এক অভিনব কুইজ শো। দেখুন বিগ পিকচার্স। ১৬ অক্টোবর থেকে প্রতি শনিবার ও রবিবার রাত ৮ টায়। শুধুমাত্র কালার্সে।'

ইত্তেফাক/এফএস