দীপিকার সাবেক প্রেমিকের সঙ্গে কাজ করলে কি রেগে যান রণবীর সিং!

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৭:২২

দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। তারা একসঙ্গে বড় পর্দায় এসেছেন আর ম্যাজিক হয়নি, এমনটা তাদের পরম শত্রুও বলতে পারবেন না। ব্রেক আপের পরে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি হোক অথবা তামাশা প্রতিবারই তারা সমান সাবলীল। অনায়াসে প্রতিটি ফ্রেমে তৈরি করে ফেলতে পারেন এক রূপকথা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দীপিকার স্বামী রণবীর সিং কে প্রশ্ন করা হয়, রণবীরের সঙ্গে তার স্ত্রী কাজ করলে তার ইনসিকিউরিটি হয় কি না?

আরো পড়ুন: জামায়াতে ইসলামী নিষিদ্ধ, কর্মীদের সম্পত্তি ক্রোক শুরু

সঙ্গে সঙ্গে পালটা জবাব দিয়েছেন রণবীর ‘আচ্ছা; আমাকে দেখে কি ইনসিকিউকর মানুষ বলে মনে হয় আপনাদের! আমি একেবারেই ওই দলে পড়ি না। দীপিকাকে কেউ আমার থেকে বেশি ভালোবাসতে পারবে না কোনও দিন।’

শুধু স্ত্রী কেন! তিনি নিজেও যে অদূর ভবিষ্যতে রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে আগ্রহী তাও স্পষ্ট করে দিলেন রণবীর সিং।

ইত্তেফাক/বিএএফ