কবি ও গীতিকার জাভেদ আখতার হতবাক। টুইটারে নিজেই কারণ জানিয়েছেন এমন অবাক হওয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের জন্য তিনি একটাও গান লেখেননি, অথচ পোস্টারে গীতিকার হিসেবে রয়েছে তাঁরই নাম। আর সে কারণেই তিনি স্তম্ভিত।
পি এম নরেন্দ্র মোদীর ট্রেলার বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। যেখানে গীতিকার হিসেবে লেখা হয় জাভেদ আখতারের নাম। জাভেদ আখতার যেখানে নিজেই বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে। সেখানে কীভাবে তিনি ওই ছবির জন্য গান লিখলেন এ নিয়ে শুরু হয় কানাঘুষা।
আর সেসব প্রশ্নের জবাব দিতেই প্রবীণ গীতিকার টুইটারে লিখেছেন, ‘আমি স্তম্ভিত ছবির পোস্টারে আমার নাম দেখতে পেয়ে। আমি একটা গানও লিখিনি ছবির জন্য।’
আরও পড়ুন : গুলিস্তানে ছিনতাইয়ের চেষ্টা, দুইজন গুলিবিদ্ধ
পিএম নরেন্দ্র মোদী নামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনীভিত্তিক এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। যেখানে মোদীর চরিত্র অভিনয় করেছেন দেশটির বিশিষ্ট অভিনেতা বিবেক ওবেরয়। ছবিটি লোকসভা ভোট শুরু হওয়ার আগেই ৫ এপ্রিল মুক্তি পাবে।
ইত্তেফাক/কেআই
