বিয়ের এক মাসের মাথায় নুসরাতের মন খারাপ!

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৯:১২

সুদূর তুরস্কের মাটিতে একটা রূপকথার জন্ম হয়েছিল। পূর্ণতা পেয়েছিল একটা স্বপ্ন। গত ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিল-নুসরাত। ঘটা করে বিয়ে সেরে কলকাতায় ফিরেই অবশ্য নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন সদ্য নির্বাচিত তারকা সাংসদ নুসরাত। দিল্লিতে গিয়ে শপথ নিয়েছন। পাশপাশি নিজের কেন্দ্রের বিভিন্ন প্রশাসনিক কাজেও ব্যস্ত ছিলেন নুসরাত।

শেষমেশ গত ৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি। সেখানে উপস্থিত ছিলেন বহু হেভিওয়েট তারকা।

আরো পড়ুন: খেলা দেখে ট্রমায় ছিলাম, নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর কৌতুক

বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই রয়েছেন নুসরাত। পাকা গৃহিণীর মতো সুখে ঘরকন্না করছেন। নুসরাত রান্না করতে খুব ভালবাসেন। মাঝেমধ্যেই তাই নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছেন নতুন পরিবারের সদস্যদের।

তবে নতুন নিখিল-নুসরাতের নতুন ফ্ল্যাটের কাজও চলছে জোরকদমে। সেই কাজ শেষ হলেই নতুন করে সংসার পাতবেন দুই লভবার্ডস। সব মিলিয়ে নতুন সংসার চুটিয়ে এনজয় করছেন এই তারকা দম্পতি।

তবে তারমধ্যেও কখনও কখনও মন খারাপের মেঘ জমা হচ্ছে বুকের মধ্যে। তার কারণ একটা। সমস্ত মেয়েকেই এই পর্বটার মধ্যে দিয়ে যেতে হয়। নিজের জায়গা, নিজের পরিবার, নিজের শিকড় ছেড়ে চলে যাওয়াটা সব সময়ই কষ্টের।

এই কষ্টটাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। মিস করছেন পরিবার আর কাছের মানুষদের। মন ভাল নেই তার।

ইত্তেফাক/বিএএফ