বলিউডে একের পর এক হিট গান গেয়ে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন আতিফ আসলাম। গানের ভক্তরা আতিফ বলতেই একেবারে পাগল। তবে সেই আতিফই এবার পড়লেন বিতর্কের মুখে। ফেসবুকে নিজের হজ যাত্রা নিয়ে এবং কাশ্মীর নিয়ে উদ্বেগ দেখিয়ে একটি লেখা পোস্ট করার কারণেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়লেন আতিফ আসলাম।
কাশ্মীরে ৩৭০ ধারা রদ হয়েছে। আর তা নিয়ে নানা মহলের মানুষ নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেউ সরকারের এই নীতি নিয়ে খুশি, কেউ আবার সমালোচনা করছেন সরকারের এই পদক্ষেপে। তবে কাশ্মীরে ৩৭০ রদ হওয়া নিয়ে খুব একটা যে খুশি নন গায়ক আতিফ। তা তিনি লিখলেন সোশ্যাল মিডিয়াতেই।
আরো পড়ুন: জাতিসংঘ কি ঘুমিয়ে আছে? প্রশ্ন আফ্রিদির
ফেসবুকে আতিফ লিখলেন, ‘আপনাদের সবার সঙ্গে একটা খবর শেয়ার করতে পেরে দারুণ আনন্দ হচ্ছে। আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। হজ যাত্রায় যাচ্ছি। হজে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চাইছি। আমার এই হজ যাত্রা কোনও রকম ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে না।’

সঙ্গে আতিফ আরো লেখেন, ‘কাশ্মীরে যা ঘটছে সেই ঘটনার তীব্র নিন্দা করছি। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি কাশ্মীরের মানুষদের জীবনকে রক্ষা করুন!’
ইত্তেফাক/বিএএফ

