ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন দেশের জনপ্রিয় ফোক ও প্লেব্যাক সঙ্গীত শিল্পী শারমিন দিপু। ‘প্রেমের আগে খাইলাম বড় ছ্যাক’ শিরোনামে গানটি লিখেছেন জীবন দেওয়ান, সুরও করেছেন তিনি। সঙ্গীতার ব্যানারে প্রকাশিত এই গানের সঙ্গীতায়জন করেছেন আকাশ মাহমুদ।
সম্প্রতি গানের মিউজিক ভিডিও ও নির্মাণ করা হয়েছে। এতে শারমিন দিপুর সঙ্গে মডেল হয়েছেন রুপক রেজা ও রোজ মল্লিক। মিউজিক ভিডিও এবং গান নিয়ে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা।
এ বিষয়ে শারমিন দিপু বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। সুর এবং সঙ্গীতায়োজনও ভালো হয়েছে। মিউজিক ভিডিও যত্নসহকারে নির্মাণ করা হয়েছে। আমার নিজের গল্প অবলম্বনে ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে গানের ভিডিটির দৃশ্যধারণ করা হয়েছে। আমি শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই গান করি। শ্রোতা-দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছেন। আশা করছি আমার গান দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
তিনি আরো বলেন, শিগগিরই আরো ২টি গান উপহার দেবো শ্রোতা-দর্শকদের। 'নষ্ট জীবন' ও ‘বাসী চুলার ছাঁই’ শিরোনামে গান দু’টির কাজ চলছে।
ইত্তেফাক/বিএএফ

