বলিউডে বহু অভিনেতাই রয়েছেন যারা পশুপ্রেমী। যে কোনো অবস্থাতে পশুদের পাশে দাঁড়ান তারা। প্রতিবাদ করেন পশুদের ওপর হামলার ঘটনায়। তাদের মধ্যে একজন প্রতিবাদী মানুষ হলেন টেলি অভিনেতা করণ প্যাটেল। এবার একটি কুকুরকে মেরে ফেলার ঘটনায় রীতিমতো গর্জে উঠলেন তিনি। সোশ্যাল মিডিয়া এই নিয়ে তার বাড়ির ওয়াচম্যানকে কঠোর ভাষায় সতর্কও করলেন করণ।
সম্প্রতি করণ তার ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, ‘রেগে লাল অভিনেতা। ফ্ল্যাটের ওয়াচম্যানের নাম ধরে তাকে সতর্ক করলেন।
ভিডিওতে করণ বলেন, ‘বৃষ্টিতে একটি কুকুর আশ্রয় নিয়েছিল তার ফ্ল্যাটের সামনে। এসময় ওয়াচম্যান সেই কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। আর তার বিরুদ্ধেই গর্জে ওঠেন অভিনেতা।’
ইত্তেফাক/বিএএফ

