হুবহু অক্ষয়ের মতো দেখতে এক ব্যক্তির সন্ধান

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৬:৩৮

সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো হুবহু ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই তালিকায় এবার যুক্ত হলো অক্ষয় কুমারের নাম। হুবহু অক্ষয়ের মতো দেখতে এক ব্যক্তির সন্ধান মিলেছে।

মাজিদ মীর নামে সম্প্রতি এক ব্যক্তির ছবি ভাইরাল হয়। কাশ্মীরের বাসিন্দা মাজিদ মীরকে নাকি হুবহু বলিউড ‘খিলাড়ি’র মতো দেখতে। আরও বয়স হলে অক্ষয় কুমারের ছবি দেখলে যেমন মনে হবে, মাজিদ মীরকে দেখলে তেমনই মনে হয় বলে দাবি নেটিজেনদের।

সম্প্রতি এক সাংবাদিক মাইক্রো বল্গিং সাইটে কাশ্মীরের মাজিদ মীরের ছবি শেয়ার করেছেন। ওই ছবিতেই মাজিদকে অক্ষয় কুমারের 'হামসকল' বলে উল্লেখ করেন ওই সাংবাদিক।

আরো পড়ুন: ৬০ বছরে ২ লাখ ম্যাচ খেলে ৭ হাজার উইকেট

মাজিদ মীর নাকি ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের ভক্ত। তবে মাজিদকে দেখলে সুনীল গাভাস্কারের ভক্ত কম, অক্ষয় কুমারের 'হামসকল' বেশি বলে মনে হয় বলেও উল্লেখ করেন ওই সাংবাদিক।

অক্ষয় কুমারের ভক্তরা আবার কেউ কেউ মাজিদ মীরকে ‘খিলাড়ি’র যমজ বলেও উল্লেখ করেন। পাশাপাশি অক্ষয় কুমারের বায়োপিক যদি কখনও তৈরি হয় সেখানে মাজিদ মীরকে দিয়ে অভিনয় করানো হবে বলে উল্লেখ করেন অনেকে।

ইত্তেফাক/বিএএফ