সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মোহাম্মদ মহসিন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জালাল উদ্দীন তুহিনকে নির্বাচিত করা হয়।
অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী ও আবু হেনা মোস্তফা কামাল। এছাড়াও যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহরিন তামান্নু চৌধুরী ও ড. মোহাম্মদ খাইরুল ইসলাম (রুবেল), অর্থ সচিব অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীন, সাংগঠনিক সচিব হাফিজুর রহমান টুকু ও সাংস্কৃতিক সচিব নির্বাচিত হয়েছেন এহসানুল হক সেলিম।
আহ্বায়ক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সভায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুহুল আমিনসহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখায় ২২ জনকে অ্যালামনাই সম্মাননা দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচডি

