চলছে উৎসবের মৌসুম। পুজোর আগমনী গানে চারপাশ মুখরিত। এর মাঝেই পুজোর কেনাকাটাও শুরু হয়ে গেছে পুরোদমে। তবে সুন্দর পোশাকটির সঙ্গে মানানসই ত্বকের সৌন্দর্য ও প্রয়োজন। মেয়েদের মাঝে রূপ সচেতনতা থাকলেও পুরুষেরা কিন্তু বিষয়টি নিয়ে ভীষণ উদাসীন। কিন্তু পুজোর ঝকঝকে সাজের সঙ্গে চকচকে চেহারাটাও তাই। তাই মেনে চলুন সহজ কিছু টিপস-
- প্রতিদিন খুব ভালোভাবে ত্বক পরিষ্কার করতে হবে। প্রয়োজনে সপ্তাহে দুদিন স্ক্রাব ব্যবহার করুন। এতে করে ত্বক একদম ভেতর থেকে থাকবে পরিষ্কার এবং পাবেন ঝকঝকে টানটান স্কিন।
- নারীদের মতন পুরুষদের ত্বকেও প্রয়োজন ময়েশ্চারাইজার লাগানো। একটু তেলতেলে অনুভব হলেও ত্বককে সুন্দর রাখতে ময়েশ্চারাইজারের বিকল্প নেই।
- পুরুষদের অতিরিক্ত বাইরে যাওয়ার প্রবণতা থেকে বিভিন্ন যৌক্তিক কারণেই। তাই স্বাভাবিক ভাবেই সূর্যের আলোর সাথে সাক্ষাৎ-ও হয় বেশি। তাই পুরুষের ত্বকেও প্রয়োজন সানস্ক্রিনের ব্যবহার। নয়ত অকালে চেহারায় পড়তে পারে বয়সের ছাপ।
- আজকাল নানা স্টাইলে দাড়ি রাখাটা জনপ্রিয় ফ্যাশন। তা রাখুন দাড়ি, কিন্তু এর যত্ন নিতে ভুলে গেলে কিন্তু একদম চলবেনা। নিয়মিত পরিষ্কার করতে হবে দাড়ি নাহয় ত্বকের ওপর কিন্তু পড়তে পারে বিরূপ প্রভাব।
ইত্তেফাক/এআই

