মন্ত্রীদের নিয়ে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন শেখ হাসিনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৪৩

রেকর্ড চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

তার সঙ্গে যাবেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। নতুন সরকারের দায়িত্ব গ্রহণর পর এটিই ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহা পাঠ ও তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেবেন। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে।

আরো পড়ুন : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছাবেন। ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

 

ইত্তেফাক/ইউবি