মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্প কাজে কিছু সংশোধনীর সুপারিশসহ প্রকল্প এলাকায় একটি হল রুমের (লাইট এন্ড সাউন্ড সিস্টেম) ব্যবস্থা গ্রহণের সুপরিশ করেছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন এ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে কমিটির পক্ষ থেকে আজ মঙ্গলবার এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে প্রকল্প এলাকা পরিদর্শনকালে কমিটির সদস্য মইনউদ্দীন খান বাদল এতে অংশগ্রহণ করেন।
আরো পড়ুন: জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা পরিদর্শনে অংশ গ্রহণ করেন।
ইত্তেফাক/এমআই

