জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন সেনানিবাসে নানা প্রজাতির প্রায় দুই লাখ বৃক্ষ রোপণ করা হচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল রবিবার ঢাকা সেনানিবাসের ‘বোট ক্লাব’ শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি বৃক্ষচারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ উদ্বোধন করেন।
জেনারেল আজিজ আহমেদ একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন করেন। ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিট/সংস্থার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্যক্তিগত কথা শুনছে গুগল!
রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এ বছর ঢাকা অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন প্রজাতির (ফলদ/বনজ/ফুল) গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে এবং বিভিন্ন সেনানিবাসে সর্বমোট প্রায় দুই লাখ বৃক্ষ রোপণ করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু

