এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৩:০১

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে।

আজ বুধবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি ও সব বোর্ডের চেয়ারম্যানেরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি ফলের সম্পৃক্ত কিছু তথ্য তুলে ধরেন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। যেখানে গত বছর ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।

অন্যদিকে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৩.৯৩

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০। এছাড়া মাদরাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) ১ লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/কেকে