২১টি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের ব্যয় ১,৬৩০ কোটি টাকা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পণ্যবাহী যানবাহনের ওজন মাপতে উৎসমুখে ‘এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র’ স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রকল্পের আওতায় ২১টি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনে ব্যয় ধরা হয়েছে ১,৬৩০ কোটি টাকা। 

সভা শেষে একথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ওজন মাপার প্রক্রিয়া স্বচ্ছ করতে ডিজিটাল ব্যবস্থার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘মনিটরিংয়ের জন্য সমন্বিত একটি সার্কিট ব্যবস্থা থাকবে। ডিজিটাল সমন্বিত সার্কিট ব্যবস্থা থাকলে ফাঁকির পরিমাণ কমবে।’

আরও পড়ুন : তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সভায় জাতীয় মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে দেশের মহাসড়কগুলোকে টোল সিস্টেমের আওতায় আনতে হবে। টোল থেকে আদায়কৃত অর্থ একটা অ্যাকাউন্টে জমা রাখতে হবে। পরবর্তীতে ওই অর্থ দিয়ে সংশ্লিষ্ট মহাসড়কগুলোর মেনটেইনেন্স ব্যয় নির্বাহ করতে হবে।’

ইত্তেফাক/কেআই