গয়েশ্বরের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা- ৩ আসনের কেরানীগঞ্জের কদতমলী জিনজিরা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে গয়েশ্বর চন্দ্রের ওপর হামলা করা হয়। হামলায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

আরো পড়ুন: বিএনপির লিফলেটসহ ৮ কোটি টাকা জব্দ, হাওয়া ভবনের সাবেক কর্মচারী আটক

গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারী মো. শাহিন বলেন, প্রচারণাকালে তার ওপর লাঠি-শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। 

দক্ষিণ কেরানীগঞ্জ যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ জানান, নির্বাচনী গণসংযোগের সময় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা চালায়। 

ইত্তেফাক/জেডএইচ