শেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের আমলে বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৪ সালের নৈরাজ্যে তারা বাংলাদেশের ৩ হাজার ২৩৬টি তাজা প্রাণ আগুনে পুড়িয়ে মেরেছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার রাত ৯টার দিকে নকলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন : প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ৩ জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আজ
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, মেয়র হাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি

