জালিয়াতি মামলায় গ্রেফতার মুমিনুলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

আপডেট : ১০ মে ২০২০, ১৬:১৭

জালিয়াতির মামলায় গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে তরিকুল ইসলাম মুমিনকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হল।

আরো পড়ুন : প্লাস্টিকের বর্জ্য থেকে গণসংক্রমণের ঝুঁকি

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে ভোলা থেকে গ্রেফতার করে পুলিশ। ভোলা সদর মডেল থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে মুমিনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।


ইত্তেফাক/ইউবি