ওবায়দুল কাদেরের চিকিৎসা আর খালেদার চিকিৎসা এক নয়: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:৫১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের​কে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও খালেদা জিয়াকে কেন পাঠানো হচ্ছে না এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ওবায়দুল কাদের কোন কারারুদ্ধ মানুষ নন, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ। তিনি অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে। বিএনপির অন্যান্যরা যেভাবে চিকিৎসার জন্য বিদেশে যান। 

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডিত ব্যক্তি। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একই বিষয় নয়। তার যে অসুস্থতা, সেটার ভাল চিকিৎসা যদি দেশে না হত, তাহলে তাকে আদালতের নির্দেশেই বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো।

আরো পড়ুন: ভারতের সাবমেরিন আটকে দিল পাকিস্তান

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাদলসহ আওয়ামী লীগের নেতাকর্মী।

ইত্তেফাক/জেডএইচ