সুলতান মোহাম্মদ মনসুরকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৮:১১

দেরিতে হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সাতই মার্চ উপলক্ষে সকালে কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনাসভায় বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারে জিয়ার চেয়ে নূরুল হকের কৃতিত্ব বেশি: তথ্যমন্ত্রী

এ সময় তিনি বলেন, 'সুলতান মোহাম্মদ মনসুরকে অভিনন্দন। আশা করি, বিএনপিও নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসবে। নির্বাচিত হয়ে শপথ না নিলে জনগণকে অপমান করা হয়।'

ইত্তেফাক/নূহু