কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উনি ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠার পর পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: পেরুতে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০
এরআগে গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউয়ে নেয়ার কথা উঠেছিল। তবে খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে শেষ পর্যন্ত সেবার হাসপাতালে নেয়া হয়নি।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত বছরের ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের চিকিৎসা প্রদান শেষে গত ৭ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইত্তেফাক/এমআরএম
