দাঁতের চিকিৎসা শেষে ফের কেবিনে খালেদা জিয়া

আপডেট : ১২ জুন ২০১৯, ১৫:০৯

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে দাঁতের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দন্তবিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ৬২১ নম্বর কেবিনে নেওয়া হয়।

 

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার বেলা ১টা ৫ মিনিটে বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিন থেকে খালেদা জিয়াকে দন্ত বিভাগে নেওয়া হয়। দন্ত বিভাগে তিনি ৪৫ মিনিট ছিলেন। বেলা পৌনে ২টায় বিএসএমএমইউর একটি মাইক্রোবাসে করে তাকে কেবিন ব্লকে আনা হয়।

 

পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো, আব্দুল্লাহিল কাফি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগী ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ করে দেয় শাহবাগ থানা পুলিশ।

আরো পড়ুন : মিয়ানমার কথা দিয়ে কথা রাখছে না, ডাহা মিথ্যা বলছে : পররাষ্ট্রমন্ত্রী

গত ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।

 

ইত্তেফাক/ইউবি