খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির প্রতীকী অনশন

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১১:১০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করছে দলের নেতাকর্মীরা।

 

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল ৯টা থেকে এ অনশন শুরু হয়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করছে ভারত

প্রতীকী অনশনে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপিপন্থি অংশের সভাপতি কাদের গণী চৌধুরী, মহাসচিব শহিদুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

 

ইত্তেফাক/ইউবি