দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৬:৩৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে পবিত্র ঈদুল আজাহার নামাজ শেষে তার নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকে এই শুভেচ্ছা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘আজকের এই মহান দিনে হযরত ইব্রাহীম ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপনা করেছিলেন তা সমগ্র বিশ্বের মানুষের কাছে হাজার বছর ধরে উজ্জল হয়ে আছে। এটা একটা দিক নির্দেশনা যে মহান আল্লাহ তায়ালাকে পেতে হলে ও তার ভালোবাসা পেতে হলে অবশ্যই মানুষকে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে। ঠিক এমনভাবে আমাদের জীবনেও বড় কিছু পেতে হলে ত্যাগের মধ্য দিয়ে পেতে হবে।’

ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া তিনি গণতন্ত্রের প্রতীক। তার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে।’

ইত্তেফাক/বিএএফ