নতুন ‘ব্যাচেলর পয়েন্ট’!

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৯:৫৯

দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ভিড় করা ব্যাচেলরদের গল্পে নির্মিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায় নাটকটি। ৫২ পর্ব শেষ হওয়ার পর হঠাত্ করেই চ্যানেল নাইন বিনা নোটিশে সিরিয়ালটি বন্ধ করে দেয়। তবে ভালো খবর হচ্ছে, গত বৃহস্পতিবার থেকে নাটকটির দ্বিতীয় সিজন প্রচার হচ্ছে বাংলাভিশনে। এখন থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা এ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা প্রমুখ।

কমেডি ঘরানার ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-সিজন ২। নানা মজার মজার ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগিয়ে যাবে।