‘ভূত হইতে সাবধান’

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:১২

টেলিভিশনের পর এবার ইউটিউবে দেখা যাবে নাটক ‘ভূত হইতে সাবধান’। কারখানা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি। জনপ্রিয় নির্মাতা শরাফ আহমেদ জীবনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি ঈদের তৃতীয় দিন প্রচারিত হয়েছে নাগরিক টিভিতে। তবে একক নাটক হিসেবে ইউটিউবে প্রচারিত হলেও, ইউটিউবে দেখা যাবে তিন পর্বে। এরইমধ্যে প্রথম পর্ব আপলোড করা হয়েছে। এই প্রসঙ্গে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘নাটকটির দৈর্ঘ্য বেশ বড়। টেলিভিশনে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে প্রচার করতে হয়। সম্পাদনা করে অনেককিছুই বাদ দিতে হয়েছে। তবে ইউটিউবে সেই সুযোগ নেই। আমরা ২৩ মিনিটের তিন পর্বে ভাগ করে তিন দিনে মোট ৬৯ মিনিটের একটা পূর্ণাঙ্গ নাটক আপলোড করব।’

‘ভূত হইতে সাবধান’ নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তমা মির্জা, ইয়াশ রোহান, সাফা কবীর, হুমায়ূন সাধু, কচি খন্দকারসহ অনেকে।