আগামীকাল ‘এএফসি কাপ ২০২০’ এর গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বসুন্ধরা কিংস্ এর বিপক্ষে লড়বে টিসি স্পোর্টস্ ক্লাব (মালদ্বীপ)। বুধবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের টিসি স্পোর্টস্ ক্লাবের প্রশিক্ষক মোহাম্মদ শ্যাজলি ও অধিনায়ক আহমেদ ফারাহ বলেন, ‘খেলাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলা উপহার দিতে এবং জয়ী হতে এসেছি।’
এসময় বসুন্ধরা কিংস্ দলের প্রধান প্রশিক্ষক ওসকার ব্রুজেন বলেন, ‘আমরা ভালো খেলার মাধ্যমে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচে জয়ী হতে চাই।’
আরো পড়ুন: বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
খেলাটি উপভোগ করতে দর্শকদের জন্য টিকেটের মূল্য ভিআইপি ১০০ টাকা ও গ্যালারি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকেট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মতিঝিলস্থ বাফুফে অফিসে পাওয়া যাবে।
ইত্তেফাক/এএএম

