বেন স্টোকসের ব্যক্তিগত জীবনে চলছে তোলপাড়। বাবা জেড স্টোকস হাসপাতালে ভর্তি। পরিবারের পাশে থাকতে ইংলিশ এই ক্রিকেটার চলে গেছেন নিউজিল্যান্ডে। কিন্তু করোনা ভাইরাসজনিত সতর্কতা রক্ষায় থাকতে হচ্ছে আইসোলেশনে।
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলার পরই হঠাত্ করে জাতীয় দল ত্যাগ করেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সহঅধিনায়ক বেন স্টোকস। বাবার কথা চিন্তা করে মাঠের খেলায় মনোযোগ দিতে পারছিলেন না স্টোকস। তিনি বলেন, ‘আমি প্রায় এক সপ্তাহ ঘুমাতে পারিনি। আমার মন খেলায় ছিল না। মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম না। তাই আমার অবস্থান থেকে দল ছেড়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত ছিল।’
আরও পড়ুন: এবার মাছরাঙা টেলিভিশনে ‘সিসিমপুর’
স্টোকসের বাবা ৬৪ বছর বয়সি জেড স্টোকস নিউজিল্যান্ডের সাবেক রাগবি খেলোয়াড়। তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। ক্যারিয়ারে তার বাবার অবদান অনেক বেশি বলে জানান স্টোকস, ‘বাবা মানসিকভাবে ভীষণ শক্ত। তবে তা বড় হয়ে বুঝতে পেরেছি। তিনি জানতেন, আমি পেশাদার ক্রীড়াবিদ হতে চাই। এ কারণে আমার মাথায় ক্রিকেট নিয়ে ভাবনাটা তিনিই ঢুকিয়ে দিয়েছেন।’
ইত্তেফাক/আরআই

