করোনা ভাইরাসের জন্য যে কোনো সিরিজের আগে প্রস্তুতির অনেকটা সময়ই কেটে যায় কোয়ারেন্টাইনে থেকে। যে কারণে পর্যাপ্ত অনুশীলনের ঘাটতি থাকে সফরকারী দলগুলোর। সে বিষয়টি নজরে রেখে পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচিতে।
আগের সূচি থেকে এক সপ্তাহ পেছাল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, লজিস্টিক কারণে বাংলাদেশ সিরিজের সূচি বদলেছে তারা। যার ফলে কোয়ারেন্টাইনের পর কুইন্স টাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পাবে টাইগাররা।
নতুন সূচি অনুযায়ী আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি পর্ব। বাকি দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে।
ইত্তেফাক/এসআই

