কলকাতার জার্সি গায়ে পঞ্চাশতম ম্যাচে মাঠে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই উপলক্ষে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে ‘বিশেষ ক্যাপ’ তুলে দিয়েছেন কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
আইপিএলে সাকিব আল হাসানের অভিষেক হয় ২০১১ সালে। শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। মাঝে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেন তিনি। আইপিএলের গত মৌসুমে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি তিনি।
A special half-century! ???????? Shakib Al Hasan set to play his 5⃣0⃣th IPL game for Kolkata Knight Riders. ???????? vivo #KKRvMI #VIVOIPLA special half-century! ???????? Shakib Al Hasan set to play his 5⃣0⃣th IPL game for Kolkata Knight Riders. ???????? vivo #KKRvMI #VIVOIPL
Posted by IPL - Indian Premier League on Tuesday, April 13, 2021
এবার আবারও কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরেছেন এই তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচে হায়দারাবাদের পর দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও দলটির একাদশে আছেন সাকিব। আর এই ম্যাচ দিয়েই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ইত্তেফাক/এসআই

