অবশেষে শেষ হলো কোপা আমেরিকা। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন ট্রফিটা উঠলো আর্জেন্টিনার হাতে। দলীয় অর্জন ছাড়াও ব্যক্তিগত অর্জনের দিক দিয়েও এগিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা।
#CopaAmérica ????
— Copa América (@CopaAmerica) July 11, 2021
¡EL MOMENTO TAN ESPERADO! Pitazo final y así lo gritó Lionel Messi ????????????????
???????? Argentina ???? Brasil ????????#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/BacbLCghFU
ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। ম্যাচের জয়সূচক গোলটি আসে তার পা থেকে।
টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমি মার্টিনেজ। মাত্র মাসখানেক দলের হয়ে অভিষেক হওয়া এই গোলকিপার এনে দিলেন দীর্ঘ অপেক্ষার ট্রফি। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে বনে যান হিরো। ব্রাজিলের বিপক্ষেও বেশ কয়েকটি দুর্দান্ত সেইভ করেছেন তিনি।
NUNCA DESISTIR ????????#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/CWZvchjBHe
— Copa América (@CopaAmerica) July 11, 2021
আসরের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ৪ গোল আর ৫ অ্যাসিস্টে আসর রাঙিয়েছেন। দলকে ট্রফি এনে দিয়েছেন।
আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও গেছে আর্জেন্টাইন সুপারস্টারের দখলে।
ইত্তেফাক/এএএন

