ব্যাটসম্যানদের দাপটে সিরিজের শেষ ওয়ানডেতে বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৯৯ রান। ফিফটি পেয়েছেন স্বাগতিকদের ৩ ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন।
হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্বোধনী জুটিতে ৩৬ রান পায় তারা। ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ওপেনার মারুমানিকে ফেরান ব্যক্তিগত ৮ রানে।
২য় উইকেটে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে আসা চাকাভার সঙ্গে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এ জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর বল হাতে নিয়ে জিম্বাবুইয়ান অধিনায়ককে ফেরান তিনি।
Big wicket for Bangladesh!
— ICC (@ICC) July 20, 2021
Mahmudullah has dismissed the in-form Brendan Taylor for 28 ☝️
???? Watch #ZIMvBAN LIVE and FREE on https://t.co/CPDKNx77KV in select regions!
????️ https://t.co/mj97hcik4S pic.twitter.com/TY2sKP4DQf
৩য় উইকেট জুটিতে ৭১ রান পায় স্বাগতিকরা। এবারও ব্রেক থ্রু এনে দেন রিয়াদ। মেয়ার্সকে তিনি ফেরান ৩৪ রানে। আগের ম্যাচে ফিফটি হাঁকানো মাধভেরেকে ফেরান মুস্তাফিজ।
দারুণ খেলতে থাকা চাকাভা তুলে নেন ক্যারিয়ারের ৩য় ফিফটি। এগোচ্ছিলেন ১ম সেঞ্চুরির দিকে। কিন্তু তাসকিনের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে ৮৪ রানে মাঠ ছাড়তে হয় তাকে। এটি তার ক্যারিয়ার সর্বোচ্চ সংগ্রহ।
Regis Chakabva falls just 16 short of a hundred as Zimbabwe lose half their side.
— ICC (@ICC) July 20, 2021
???? Watch #ZIMvBAN LIVE and FREE on https://t.co/CPDKNx77KV in select regions!
????️ https://t.co/mj97hcik4S pic.twitter.com/J9lIuhlYbj
সিকান্দার রাজা আর রায়ান বার্লের জুটিতে ৬ষ্ঠ উইকেটে ১১২ রান পায় জিম্বাবুয়ে। মূলত এই জুটিটাই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয় স্বাগতিকদেরকে। ঝোড়োগতিতে ব্যাট চালিয়ে দু’জনই তুলে নেন ফিফটি। ৫৭ রান করা রাজাকে ফেরান মুস্তাফিজ।

পুরো ম্যাচে হতাশ করা সাইফউদ্দিন এক ওভারে ৩ উইকেট তুলে নিয়ে আবারো বাংলাদেশকে ম্যাচে ফেরান। ১৪ রানে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩টি করে উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ ও সাইফউদ্দিন।
এ ম্যাচে জিতলে সুপার লিগের এই সিরিজে পূর্ণ ৩০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সঙ্গে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার স্বাদও পাবে টাইগাররা।
ইত্তেফাক/এএএন

