বাবা হলেন অ্যারন ফিঞ্চ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯

অস্ট্রেলিয়ান  ক্রিকেটার অ্যারন ফিঞ্চ কন্যা সন্তানের বাবা হলেন। মেয়ের নাম রেখেছেন এস্টার কেট ফিঞ্চ। ইন্সটাগ্রামে অ্যারন ফিঞ্চ এই সুখবরটি জানান।

Australian captain Aaron Finch welcomes first child with wife Amy; Shares  picture and reveals name - Tamil News - IndiaGlitz.com

চলতি বছরের মার্চ মাসে স্ত্রীর গর্ভবতী হওয়ার খবর ঘোষণা করেন ফিঞ্চ। ইন্সটাগ্রামে পোস্টে তিনি লেখন, “আমাদের পরিবার পাঁচজনের হতে চলেছে। আমাদের পরিবারে ছোটো কন্যাসন্তান যোগ দিতে চলেছে। আমরা খুব উৎসাহী ও আমাদের রাজকুমারীর সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।” পোষা দুই কুকুরকেও অ্যারন ফিঞ্চ পরিবারের সদস্য হিসেবে বর্ণনা করেছেন।

সন্তান জন্মের পর ফিঞ্চ ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন। লেখেন, “এস্টার কেট ফিঞ্চকে পৃথিবীতে স্বাগত। আমাদের ছোটো রাজকুমারী গতকাল বিকেল ৪টে ৫৮ মিনিটে পৃথিবীতে এসেছে। ওর ওজন ৩.৫৪ কিলোগ্রাম। আমার স্ত্রী খুব ভালো আছে। দুজনেই সুস্থ ও স্বাভাবিক আছে।”

ফিঞ্চের এই পোস্টের পর তাকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানাতে থাকে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে ফিঞ্চকে শুভেচ্ছা জানানো হয়।

Finch off to a flyer in Test career | cricket.com.au

অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক অ্যান ফিঞ্চের এটা প্রথম সন্তান। দীর্ঘদিন তিনি চোটের কারণ দলের বাইরে। হাঁটুতে চোট সারানোর প্রক্রিয়া চলছে তার। 

২০১০ থেকে আই পি এল-এ খেলছেন এই তারকা। আই পি এল-এ তার যাত্রা শুরু হয় রাজস্থান রয়্যালসের হয়ে। এরপর তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সেই তালিকায় আছে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ইত্তেফাক/এফএস