ওয়ানডে ইতিহাসে নারী আম্পায়ারের দায়িত্ব পালন করলেন ক্লাইরি পোলোসাক। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে নামিবিয়া ও ওমানের ম্যাচ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
২০১৬ সাল থেকে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে জড়িত পোলোসাক গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ভারতের সেমিফাইনালের দায়িত্বে ছিলেন। এর আগেও পুরুষদের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন পোলোসাক। ২০১৭ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার পুরুষদের ঘরোয়া আসরের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। এবার ইতিহাসের পাতায় নাম তুলতে যাচ্ছেন ৩১ বছর বয়সী পোলোসাক।
পোলোসাক বলেন, ‘ক্রিকেটে নারীরা আম্পায়ারিং করতে পারবেন না, এমন ভাবার কিছু নেই। আমি রোমাঞ্চিত ও ভাগ্যবান। এটা নারী আম্পায়ারদের বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার দারুণ এক উদ্যোগ।’
ইত্তেফাক/কেআই

