১০৭ রানে শ্রীলঙ্কার দুই উইকেটের পতন

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৬:২৬

বাংলাদেশের জন্য কাঙ্খিত উইকেটটি এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। তার বলে মুস্তফিজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন দিমুথ করুনারত্নে। ফিরে যাওয়ার আগে তিনি করেন ৩৭ বলে ৩৬ রান। এর মাধ্যমে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন হয়। 

এর আগে প্রথম উইকেটটি নেন শফিউল ইসলাম। বিপদজনক আভিশকা ফার্নান্দোকে সাজঘরে ফেরান তিনি। শ্রীলঙ্কান ওপেনার ফার্নান্দোর ক্যাচটি ধরেন সৌম্য সরকার। ১৩ বলে ৭ রান করে ফিরেন তিনি। দলীয় ১০ রানের মাথায় উইকেটটির পতন হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ১০৭ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলা শুরু হয়।

ইত্তেফাক/জেডএইচ