সব ধরনের ক্রিকেটকে গুডবাই বললেন ম্যাককুলাম

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৬:৫৭

শেষ পর্যন্ত ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েই ফেললেন প্রাক্তন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পরই সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন তিনি।
 
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দেশের জার্সিতে ১০১টি টেস্টে ৬৪৫৩ রান করেছেন ম্যাককুলাম। টেস্টে ১২টি শতরান রয়েছে তার। অন্যদিকে ২৬০টি একদিনের ম্যাচে ৬০৮৩ রান করেছেন ম্যাকালাম। রয়েছে ৫টি ওয়ানডে সেঞ্চুরি। আর ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২১৪০ রান করেছেন তিনি। 

আরও পড়ুন : মিন্নির জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার

নিউজিল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন। বর্তমানে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় টরোন্টো ন্যাশানালসের হয়ে খেলছেন ব্রেন্ডন ম্যাকালাম। এই টুর্নামেন্টে খেলেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন।  
 
সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ২০ বছরের পেশাদারী ক্রিকেটে তিনি যা অর্জন করেছেন তার জন্য গর্বিত।

ইত্তেফাক/কেআই