মাঠ ভেজা থাকায় টসে বিলম্ব, পরিদর্শনে আম্পায়াররা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৭

রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হচ্ছে টসে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠ পরিদর্শনে নেমেছেন ম্যাচ আম্পায়াররা।

এর আগে, থেমে থেমে চলার পর বিকাল চারটার দিকে থামে বৃষ্টি। স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় পানি জমেনি মাঠে। বৃষ্টি থাকার এক ঘণ্টা পর বিকাল পাঁচটার দিকে সরানো হয় সেন্টার উইকেটের কাভার। এরপরই শুরু হয় মাঠ প্রস্তুত করার কাজ।

ইত্তেফাক/জেডএইচডি