বগুড়ার আদমদীঘিতে একটি পুকুরপাড়ের মাটির নিচ থেকে ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রামপুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, স্থলমাইন ও গ্রেনেড স্বাধীনতা যুদ্ধের সময়।এগুলোর গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে।
আরও পড়ুন: আজ কালীপূজা ও দীপাবলি উৎসব
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রামপুর গ্রামের কবরস্থানের পাশে শিশুরা খেলা করছিল। এসময় তারা মাটি খুঁড়তে গেলে ধাতব কিছু বস্তু পায়। পরে মাটি খুঁড়লে ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড বের হয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থলমাইন ও গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বালতির পানির মধ্যে সেগুলো ডুবিয়ে রাখা হয়।
তিনি আরও জানান, স্থলমাইন ও গ্রেনেডের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে। তাদের ধারণা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এখানে পুঁতে রাখা হয়েছিল। এগুলো পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম

