সাকিবের নিষেধাজ্ঞার প্রতিবাদে মাগুরায় প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২৩:৩৬

বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক মাগুরার ছেলে সাকিব আল হাসানের উপর আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করেছে মাগুরাবাসী ও খেলোয়াড়রা ।

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরে মিছিল শেষে তারা চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় বারিক আনজাম বারকি, জুয়েল প্রমুখ । তারা সাকিবের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

 

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ি মাগুরা শহরের কেশব মোড় পশ্চিম পাড়ায় । তার বাবা  নাম মাশরুর রেজা, পেশায় ব্যাংকার । মার নাম শিরিন আখতার।  তিনি গৃহিনী।  দুই ভাই-বোনের মধ্যে সাকিব বড় । ১৯৯৮ সালে  ষষ্ঠ শ্রেণির ছাত্র থাকাবস্থায় সাকিব আল হাসান মাগুরা জেলা অনুর্ধ্ব-১৫ দলের সদস্য হিসাবে বাগেরহাটে গিয়ে  ৪ ইউকেট ও ২২ রান করেন। তারপর বিকেএসপি এবং বিশ্ব যুব ক্রিকেট কাপে ভালো করার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান।

আরো পড়ুন : রুয়েটে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । আইসিসির দুর্নীতিবিরোধী কোডের তিনটি আইন লঙ্ঘনের অপরাধ সাকিব মেনে নেওয়ার পর এ শাস্তি দেওয়া হয়েছে তাকে।

 

 

ইত্তেফাক/ইউবি