ফুলবাড়ীতে ট্রলি উল্টে নিহত ২

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ০৯:১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রলি উল্টে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার  বাঁশঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রলিচালক আল আমিন ইসলাম (২৭) ও ট্রলি শ্রমিক আল আমিন (১৭)।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

পুলিশ জানায়, বিরামপুর থেকে রড বোঝাই ট্রলিটি ফুলবাড়ীর দিকে আসছিল। বাঁশঝাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রলির হিট (ট্রলির ইঞ্জিন ও বগির মধ্যে সংযুক্ত স্থান) খুলে যায়। এতে ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান।

ইত্তেফাক/এমআরএম