আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, নয়ন ভূইয়া (২৫) ও রমিজ ভূইয়াকে (২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রাম থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।এঘটনায় শুক্রবার সকালে এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম

