জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত ছেলেকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান চাঁদপুরের হাজীগঞ্জের অসহায় মুক্তিযোদ্ধা বাবা। ছেলে শহীদ উদ্দিন এ্যানি লিভার সিরোসিসে আক্রান্ত। তার লিভারের ৪০ ভাগ অকেজো। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ না থাকায় মৃত্যুর প্রহর গুনছেন।
স্বজনরা জানায়, এ্যানি উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মান্নান পাটওয়ারীর ছোট ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। বর্তমানে বারডেম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে
সরকার, প্রশাসন ও সহৃদয়বানদের সহযোগিতা কামনা করে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন মুক্তিযোদ্ধা বাবা। তিনি বলেন, আমি বাইপাস সার্জারি করিয়েছি। আমার ও ছেলের চিকিৎসায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খবচ হয়েছে। এখন আমি সহায় সম্বলহীন।
সাংবাদিকদের তিনি জানান, এ্যানিকে যারা আর্থিক সহযোগিতা করতে চান তারা আবদুল মান্নান পাটওয়ারীর ব্যাংক একাউন্ট নম্বর ৩৪০২৯১৯৭, সোনালী ব্যাংক, আলীগঞ্জ শাখা, চাঁদপুর অথবা বিকাশ ০১৮১৫ ৪২৬৪২২ নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।
ইত্তেফাক/এমআরএম

