ফরিদপুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮ মামলার আসামি রোকন মোল্লাকে একটি ট্রাক-সহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তার এক আত্মীয় পরিচয়ধারীর বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
রোকন মোল্লার বাড়ি পাবনা জেলার বোনাইনগর ফরিদপুর থানার ন্যাচরা শিববাড়ী গ্রামে। তার বাবার নাম রহমত মোল্লা।
আরও পড়ুন: উত্তর আন্দামান সাগরে লঘুচাপ
পুলিশ জানায়,গত চারদিন ধরে উপজেলার প্রত্যান্ত এলাকা নিশ্চিন্তপুর গ্রামের মসজিদের পার্শ্বে সাজানের বাড়ির সামনে (ঢাকা মেট্রো ড.১৪-৭১১০)নম্বরের একটি ট্রাক রেখে ওই বাড়িতে অবস্থার করছিল রোকন মোল্লা। বিষয়টি স্থানীয় লোকজনের কাছে সন্দেহ হলে তারা পাশের গ্রামের এক সাংবাদিককে জানায়। এরপর সেই সাংবাদিক পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে চোরাই ট্রাক সন্দেহে সকাল ১০ টার সময় ডাইভার রোকন মোল্লাকে(৪০) থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কথা-বার্তায় অসঙ্গতি লক্ষ করে বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। পরে ফরিদপুর থানায় ফোন করেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে আসে রোকন মোল্লার ইতিবৃত্ত।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ট্রাকসহ আটক ডাইভার রোকন মোল্লা ফরিদপুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার নামে আতাইকোলা, আটঘরিয়া, বেড়া, ফরিদপুর, নলডাঙ্গা ,সলাঙ্গা সিরাজগঞ্জ ও ভাঙ্গুরা থানায় বিভিন্ন অপরাধে ৮ টি মামলা রয়েছে। এর মধ্যে দু’টি ডাকাতি মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে।
ইত্তেফাক/এমআরএম

