ঢাকার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক।
বৃহস্পতিবার ওই ৪ জনকে এ কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: খুবিতে প্রথম বর্ষে ভর্তি শুরু ১৯ নভেম্বর
দণ্ডপ্রাপ্তরা হলো, কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে রুবেল, একই ইউনিয়নের ওসমান গণির ছেলে রবিউল, কুল্লার সালাম মিয়ার ছেলে শামীম এবং একই এলাকার ইদ্রিস আলীর ছেলে মান্নান।
ইত্তেফাক/এএএম

