মির্জাপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:১৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকার রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

ওই যুবকের নাম মো. কামাল হোসেন (৩৫)। সে পাবনার ইশ্বরদীর মো. জালাল উদ্দিনের ছেলে।

মির্জাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধেরুয়া এলাকায় হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। এরপর মির্জাপুর থানা পুলিশ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরনে জামাকাপড়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র ও একটি ব্যাগ দেখে পরিচয় জানা যায়। দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে খুন করে লাশ মহাসড়কের পাশে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার হাতেনাতে গ্রেফতার

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন,‘ হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এএএম