রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে মোছা. সাথী আক্তার (২৮) নামে এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যৌনপল্লীর খুশি বাড়িওয়ালীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতে যৌনকর্মী (ভাড়াটিয়া) সাথীর ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় রাজবাড়ী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: অর্থের অভাবে ঢাবিতে ভর্তির পথ রুদ্ধ হতে বসেছে অনিকের
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, বুধবার সকালে উদ্ধারকৃত লাশের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএএম

