বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহলদল শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে সুন্দরবনের মাঝের কেল্লা চর এলাকায় অভিযান চালিয়ে ১০ জন শিশু শ্রমিকসহ লদু মিয়া নামে এক অপহরণকারীকে আটক করেছে।
জানা গেছে, অপহরণকারীরা এসব শিশুদের বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার কথা বলে সুন্দরবনের দুবলাচরের শুটকি পল্লীতে নিয়ে আসে। সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের সময় উদ্ধারকৃতদের একজন ঘটনাটি অবগত করলে কোস্ট গার্ড শুক্রবার গভীর রাতে এ উদ্ধার অভিযান চালায়। আটক অপহরণকারী ও উদ্ধারকৃতদের বাগেরহাট জেলার শরণখোলা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃতরা দেশের চট্টগ্রাম, কিশোরগঞ্জ, চাঁদপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, নোয়াখালী, কুষ্টিয়া জেলার বাসিন্দা।
আরও পড়ুন: এবার সোহরাব, তবে প্রাণে বেঁচে গেছেন
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লে. কমান্ডার ইফতেখার হোসেন জানান, সুন্দরবন এলাকায় শিশু শ্রম ও শ্রমদাস দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসি

